1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
আশুলিয়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থদের খাদ্য সামগ্রী বিতরণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
“বেড়িবাঁধের দুটি ভাঙ্গন অংশ মেরামত”পেকুয়ায় পানিবন্ধি ৭ হাজার পরিবার পেল শুকনো খাবার গাজীপুরে পোল্ট্রি ফিড-ফিস ফিড পণ্যে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতে আট লক্ষ টাকা জরিমানা বর্ষা শুরু হলেও ডিএনডির অভ্যন্তরীণ খাল অপরিষ্কার, পানিবন্দি হওয়ার শঙ্কায় লাখো মানুষ সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা জলঢাকায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, বেহাল গ্রামীণ সড়ক রামগঞ্জে স্বেচ্ছাশ্রমে পানিয়ালা–কামাররোড সড়কের বড় গর্ত সংস্কার ‎নিয়ামতপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা  ‎দেওয়ানগঞ্জে ইউএনওর পরিদর্শনে অনিয়ম, পদত্যাগ করলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরলে বিরোলিয়া এর মোড়ক উন্মোচন ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনের লক্ষ্যে বিশেষ কাউন্সিলিং

আশুলিয়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থদের খাদ্য সামগ্রী বিতরণ

reporter ‎মোঃ বশির উদ্দিন , আশুলিয়া (ঢাকা)
calendar প্রকাশিত: ১৮ জুন, ২০২৬, ১:০৬ অপরাহ্ণ

‎১৮/০৬/২০২৬  ঢাকার আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় বৃষ্টির পানিতে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থ প্রায় ৫০ টি পরিবারের মাঝে খাদ্য সামাগ্রী বিতরণ করা হয়েছে। ‎
‎বৃহস্পতিবার (১৮ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়ন পরিষদে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
‎‎খাদ্যসামগ্রীর মধ্যে ৫কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি তেল, এক কেজি লবণ, এক কেজি মশুর ডাল, মরিচের গুড়া, হলুদের গুড়া এবং ধনিয়া সহ মোট ১৪ কেজির খাদ্য সামগ্রী প্রত্যেকের মাঝে বিতরণ করা হয়।
‎‎শিমুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: শরিফুল ইসলামের নেতৃত্বে খাদ্য সামগ্রী বিতরণকালে এসময় উপস্থিত ছিলেন, ৮নং ওয়ার্ড সদস্য হেলাল উদ্দিন, ৭ নং ওয়ার্ড সদস্য সাইদুর রহমান খান, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড সদস্য মমতাজ বেগম সহ আরো অনেকে।
‎গেল মঙ্গলবার ভোরের আকস্মিক বৃষ্টিতে শিমুলিয়ার ৯নং ওয়ার্ড বাড়ইপাড়া দাড়োগা মূড় এলাকার বেশ কয়েকটি বাসা বাড়ি পানিতে তলিয়ে যায়। এতে প্রায় ৫০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। বিষয়টি সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের দৃষ্টিগোচর হলে তিনি খাদ্য সামগ্রী দেয়ার উদ্যোগ নেন এবং শিমুলিয়া ইউনিয়ন পরিষদের মাধ্যমে তা বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com