1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
আলফাডাঙ্গায় সুলভ মূল্যে দুধ-ডিম-মাংস বিক্রয় শুরু - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সবুজের আড়ালে লুকিয়ে থাকা চা শ্রমিকদের অদম্য জীবনসংগ্রাম মুলাদী উপজেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহবায়ক কাজী শাহাবুদ্দিন সাবু এর রোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাত জলঢাকায় জুলাই শহিদ দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবা-মাকে মারধর, ছেলে গ্রেফতার পেকুয়ায় থামছেই’না বাইক দূর্ঘটনা! অকালে ঝড়ে যুবকের প্রাণ লালমনিরহাটে সমবায় অফিসে এলাহী কাণ্ড, সরকারি কক্ষে পাতা বিছানা, হাজিরা খাতা নিয়ে লুকোচুরি ব্রহ্মপুত্রের ভাঙন: ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক কেউ খোঁজ নেয়নি, শফিউল আলম বাদশা আমাদের পাশে দাঁড়িয়েছেন: পটিয়ার ২,৫০০ বন্যার্ত পরিবারের কণ্ঠে কৃতজ্ঞতার কথা ঘোড়াঘাটে মৃত্তিকা মোহন্ত ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ফটিকছড়িতে বন্যা কবলিত এলাকার এক হাজার পরিবারকে প্রত্যাশীর ত্রাণ সহায়তা প্রদান

আলফাডাঙ্গায় সুলভ মূল্যে দুধ-ডিম-মাংস বিক্রয় শুরু

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৫ এপ্রিল, ২০২৪, ১২:২৪ পূর্বাহ্ণ

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ‘মাননীয় প্রধানমন্ত্রীর উপহার-সুলভ মূল্যে প্রাণিজ পুষ্টির সমাহার’ স্লোগানে ফরিদপুরের আলফাডাঙ্গায় পবিত্র মাহে রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণে দুইদিন ব্যাপী এ কার্যক্রম শুরু হয়। উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও আলফাডাঙ্গা পৌরসভার বাস্তবায়নে এ কর্মসূচির সহযোগিতায় রয়েছেন উপজেলা ডেইরি এ্যাসোসিয়েশন ও মাংস ব্যবসায়ী সমিতি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীনের সভাপতিত্বে কর্মসূচির উদ্বোধন করেন, আলফাডাঙ্গা পৌরসভার মেয়র মো. আলী আকসাদ ঝন্টু।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভবেন বাইনের পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, পৌরসভার সাবেক মেয়র সাইফুর রহমান প্রমুখ।

আলফাডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভবেন বাইন জানান, ‘এখান থেকে প্রতি কেজি গরুর মাংস ৬০০ টাকা, প্রতি লিটার দুধ ৭০ টাকা ও ১১টি ডিম ১০০ টাকায় সংগ্রহ করতে পারবেন ক্রেতারা। এ আয়োজনের মাধ্যমে উপজেলার নিম্ন আয়ের মানুষরা প্রাণিজ আমিষ ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে পারবে। কারণ বাজারের তুলনায় এখান থেকে কম মূল্যে দুধ, ডিম ও মাংস সংগ্রহ করতে পারবেন ক্রেতারা।’

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com