1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
আলফাডাঙ্গায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সবুজের আড়ালে লুকিয়ে থাকা চা শ্রমিকদের অদম্য জীবনসংগ্রাম মুলাদী উপজেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহবায়ক কাজী শাহাবুদ্দিন সাবু এর রোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাত জলঢাকায় জুলাই শহিদ দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবা-মাকে মারধর, ছেলে গ্রেফতার পেকুয়ায় থামছেই’না বাইক দূর্ঘটনা! অকালে ঝড়ে যুবকের প্রাণ লালমনিরহাটে সমবায় অফিসে এলাহী কাণ্ড, সরকারি কক্ষে পাতা বিছানা, হাজিরা খাতা নিয়ে লুকোচুরি ব্রহ্মপুত্রের ভাঙন: ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক কেউ খোঁজ নেয়নি, শফিউল আলম বাদশা আমাদের পাশে দাঁড়িয়েছেন: পটিয়ার ২,৫০০ বন্যার্ত পরিবারের কণ্ঠে কৃতজ্ঞতার কথা ঘোড়াঘাটে মৃত্তিকা মোহন্ত ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ফটিকছড়িতে বন্যা কবলিত এলাকার এক হাজার পরিবারকে প্রত্যাশীর ত্রাণ সহায়তা প্রদান

আলফাডাঙ্গায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৪, ১০:৫৩ অপরাহ্ণ

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: “স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যাবহার করি” এই প্রতিপাদ্য কে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে।
রবিবার (১৭ মার্চ) সকাল ১০ টায় দিকে এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), যৌথ আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি বের করে।
র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীনের সভাপতিত্বে ও উপজেলা ক্যাবের সভাপতি কবীর হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় অংশ গ্রহণ করেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল ইসলাম,ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, ওসি সেলিম রেজা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ভবেন বাইন, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান ,প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম, সাধারণ সম্পাদক আলমগীর কবির, উপজেলা ক্যাবের সহ সভাপতি, ইকবাল হোসেন, যুগ্ম সম্পাদক ইয়াছিন আরাফাত, দপ্তর সম্পাদক মিয়া রাকিবুল, প্রচার সম্পাদক ইবাদত হোসেন মুরাদ প্রমুখ।
এ সময় ডাক্তার, শিক্ষক, ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক ব্যক্তি, এনজিও প্রতিনিধি, ব্যবসায়ী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী ও উপজেলা ক্যাবের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত সকলের মাঝে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com