1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
আলফাডাঙ্গায় কারামুক্ত যুবলীগ সভাপতিকে ফুলের মালা পড়িয়ে বরণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
শৈলমারী দখলমুক্ত না হলে ডুববে ডুমুরিয়া মোহনপুরে উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও সুবিধাবঞ্চিতদের মাঝে সহায়তা বিতরণ জিআই পানের ঐতিহ্য তুলে ধরতে মোহনপুরে নির্মিত হলো সীমানা পিলার টেকনাফ থেকে চাঁদাবাজি মামলার প্রধান আসামি গ্রেপ্তার ন্যায়ভিত্তিক রাষ্ট্র ও কল্যাণমুখী সমাজ গঠনে ইসলামী আন্দোলনের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান — মাওলানা মুহাম্মদ দ্বীন ইসলাম বৃষ্টির মধ্যেও নিরলস প্রচেষ্টায় স্বাভাবিক টেকেরহাট–গোপালগঞ্জ–ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়ক দ্রুত মেরামতে প্রশংসিত গোপালগঞ্জ সওজ ও ঠিকাদারি প্রতিষ্ঠান ডিএনসির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত, তিন সদস্যকে পুরস্কৃত সৌদি রাষ্ট্রদূতের সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ ব্যাকঅ্যাপ আবাসন ১% বহাল রাখার অনুরোধ ধর্মমন্ত্রীর চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক শামীমকে পটিয়া বিএনপির নেতৃবৃন্দের শুভেচ্ছা জয়পুরহাটের ক্ষেতলালে বৈদ্যুতিক সুইচ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু.

আলফাডাঙ্গায় কারামুক্ত যুবলীগ সভাপতিকে ফুলের মালা পড়িয়ে বরণ

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২ এপ্রিল, ২০২৪, ২:১৯ অপরাহ্ণ

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য সৈয়দ শরিফুল ইসলাম কারাগার থেকে বের হওয়ার পর ফুলের মালা পড়িয়ে বরণ করে নেয় নেতাকর্মীরা। গত সোমবার বেলা ১১টার দিকে ফরিদপুর সিনিয়র জেলা ও দায়রাজজ আদালতের বিচারক মো. আকবর আলী শেখ যুবলীগ নেতা সৈয়দ শরিফুল ইসলামকে জামিন দেন। যুবলীগ নেতা সৈয়দ শরিফুল ইসলামের কারামুক্তির খবর এলাকায় ছড়িয়ে পড়লে শতশত মানুষ আলফাডাঙ্গা থানা সংলগ্ন সদর ইউনিয়ন পরিষদের সাবেক কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। এরপর সৈয়দ শরিফুল ইসলাম এলাকায় পৌঁছালে তাকে মালা পড়িয়ে বরণ করে নেন তারা। পরে উৎসুক জনতা আনন্দে মিষ্টি বিতরণ করেন এসময় উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান, সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান, সদর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক শেখ, লেবাজ সোয়েটার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান সমাজসেবক তাজমিনউর রহমান তুহিন প্রমুখ। এরপর সৈয়দ শরিফুল ইসলাম সদর ইউনিয়নের মহিষারঘোপ বাজারে আওয়ামী যুবলীগের দলীয় কার্যালয়ে পৌঁছালে সেখানেও তাকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়। খোঁজ নিয়ে জানা যায়, গত ১০ মার্চ গভীররাতে উপজেলার সদর ইউনিয়নের বিদ্যাধর গ্রামে সৈয়দ শরিফুল ইসলামের বাড়িতে অভিযান চালায় কাশিয়ানীর ভাটিয়াপাড়া র‌্যাব-৬। এ সময় তার বসতঘরের পাশে উন্মুক্ত রান্না ঘর থেকে একটি দেশি ওয়ান শুটার অস্ত্র উদ্ধার দেখিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। নেতাকর্মীদের দাবী, নির্বাচনে পরাজিত প্রতিপক্ষ সৈয়দ শরিফুল ইসলামকে দীর্ঘদিন ধরে নানাভাবে ঝামেলায় জড়ানোর পাঁয়তারা করে আসছিলো। শেষমেশ রাতের আঁধারে একটি উন্মুক্ত রান্নাঘরে অস্ত্র রেখে আইনশৃঙ্খলা বাহিনীকে ভুল তথ্য দিয়ে পরিকল্পিতভাবে তাকে ফাঁসিয়ে দিয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com