1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
আরজেএফ এর ঈদ উপহার বিতরন কর্মসুচির শুভ উদ্বোধন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ভরা মৌসুমেও মেঘনায় ইলিশের আকাল, সংকটে তজুমদ্দিনের হাজারো জেলের জীবিকা পানিবন্দি ৭০০ পরিবারের মাঝে হুইপ বকুলের রান্না করা খাবার বিতরণ বিআইডব্লিউটিসি অফিসার্স এসোসিয়েশনের নতুন প্রেসিডেন্ট মানসুরা আহমেদ এবং জেনারেল সেক্রেটারি রুবেলুজ্জামান প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে রামগড় উপজেলা প্রশাসনের খাদ্যসামগ্রী বিতরণ পাবনা জেলা পুলিশের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নকল করতে না দেয়ায় ভোলায় এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ পুলিশের সাঁড়াশি অভিযানে আটক করা হয়েছে থানা হেফাজত হতে পলাতক আসামিকে তিস্তা মহাপরিকল্পনা, সীমান্ত হত্যা বন্ধ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি ‎প্রযুক্তি উদ্ভাবনে শিক্ষার্থীদের অংশগ্রহণে জমে উঠল এনপিআইইউবির প্রজেক্ট ফেয়ার প্রেম মানতে না পারায় মেয়েকে লাঠির আঘাতে হত্যা

আরজেএফ এর ঈদ উপহার বিতরন কর্মসুচির শুভ উদ্বোধন

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৯ এপ্রিল, ২০২৪, ১১:০১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন( আরজেএফ) এর আয়োজনে ঈদ উপহার বিতরন কর্মসুচির শুভ উদ্ভোধন ও ইফতার মাহফিল ৯ এপ্রিল বিকালে আরজেএফ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও আরজেএফ এর উপদেষ্টা এডভোকেট শাহিদা রহমান রিংকু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির শুভ উদ্ভোধন ঘোষণা করেন ও উপস্থিত সদস্যদের মাঝ ঈদ উপহার বিতরন করেন। আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামের সভাপতিত্বে ও অর্থ সচিব মোঃ ফারুকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুরুল আলম। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আরজেএফ এর ত্রান ও পুর্নবাসন সম্পাদক মোঃ মাসুদ আলম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোঃ সাহিদুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক উর্মী রহমান, সাধারণ পরিষদ সদস্য আয়সা আক্তার স্বর্না, আজিজুন নাহার, মোঃ হারুন অর রশীদ মিয়া, ফটো সাংবাদিক সুলতানা উর্মী প্রমুখ।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আরজেএফ সব সময় মানবিক ও ইতিবাচক কর্মসুচি বাস্তবায়ন করে থাকে। এ সংগঠনটির বর্তমান সদস্য সংখ্যা প্রায় ৮ হাজার। তৃণমূল সাংবাদিকদের প্রশিক্ষিত করে গড়ে তুলতে বিগত ১৮ বছর যাবৎ কাজ করছে আরজেএফ।
তিনি আরও বলেন, আরজেএফ এর প্রতিটি কর্মসূচি প্রশংসনীয়। আমরা আশাবাদী আরজেএফ তার স্বকীয়তায় এগিয়ে যাবে বহুদুর। অনুষ্ঠানের ২য় পর্বে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচাকনা করেন আরজেএফ এর ত্রান ও পুর্নবাসন সম্পাদক মোঃ মাসুদ আলম।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com