1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
আমেরিকান ড্রোনগুলোকে নাজেহাল করেছে রাশিয়ান যুদ্ধবিমান : যুক্তরাষ্ট্র - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
উপজেলা প্রশাসন ও প্রেসক্লাব সাংবাদিকের সাথে মতবিনিময় সভা সুনামগঞ্জে ধোপাজান চলতি নদীতে অবৈধ বালু লুটপাট বন্ধ, নিয়মিত মোবাইল কোর্ট চালুর দাবিতে মানববন্ধন রাঙ্গাবালীতে বুড়াগৌরাঙ্গ নদীর তীরে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার দুলারহাট থানা পুলিশের অভিযানঃ জ্বিন হাজির করে স্বর্ণ দ্বিগুণ করার প্রলোভন দেখানো প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার, স্বর্ণ ও নগদ টাকা উদ্ধার খাল পুনঃখনন শেষে ২৮ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত জেলা পুলিশের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া সদরে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত। নলুয়া-বাগি কাঁচা সড়কের বেহাল দশা বর্ষায় চরম দুর্ভোগে হাজারো মানুষ, দ্রুত সংস্কারের দাবি ‎ঋণের চাপ ও পারিবারিক সমস্যার কারণে মাদারীপুরে যুবকের আত্মহত্যা বরগুনার তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ মোহনপুরে সার মজুদে অনিয়মের অভিযোগ, বাধা দিতে গিয়ে কৃষক আহত

আমেরিকান ড্রোনগুলোকে নাজেহাল করেছে রাশিয়ান যুদ্ধবিমান : যুক্তরাষ্ট্র

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৬ জুলাই, ২০২৩, ১২:৫২ অপরাহ্ণ
আমেরিকান ড্রোন

ডেস্ক নিউজ

রাশিয়ান যুদ্ধবিমান বুধবার সিরিয়ার আকাশ সীমায় তিনটি আমেরিকান ড্রোনকে নাজেহাল করেছে। ড্রোনগুলো এ সময় জিহাদিদের বিরুদ্ধে মিশনে অংশ নিচ্ছিল। এক মার্কিন কমান্ডার এ কথা বলেছেন।

বিমান বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল অ্যালেক্সাস গ্রিনকেউইচ এক বিবৃতিতে বলেছেন, ‘তিনটি মার্কিন এমকিউ-৯ ড্রোন আইএসআইএস লক্ষ্যবস্তুগুলোর বিরুদ্ধে একটি মিশন পরিচালনা করার সময় তিনটি রাশিয়ান যুদ্ধবিমান ড্রোনগুলোকে নাজেহাল করতে শুরু করেছিল।’

তিনি বলেন, রাশিয়ান জেটগুলো মার্কিন ড্রোনের সামনে প্যারাসুট ফ্লেয়ার ফেলে দেয়। তাদের এড়িয়ে যাওয়ার পদক্ষেপ নিতে বাধ্য করে, একজন পাইলট একটি এমকিউ-৯ এর সামনে তাদের প্লেনের আফটারবার্নার চালু করে। এতে ‘অপারেটরের নিরাপদে বিমান চালানোর ক্ষমতা ব্যাহত হয়।’

‘এই ঘটনাগুলো সিরিয়ায় কাজ করা রুশ বিমান বাহিনীর পেশাদার এবং অনিরাপদ কাজের আরেকটি উদাহরণ সৃষ্টি করেছে। যা মার্কিন এবং রাশিয়ান উভয় বাহিনীর নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।’ গ্রিনকেউইচ মস্কোকে ‘এই বেপরোয়া আচরণ বন্ধ করার’ আহ্বান জানিয়েছেন।

মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, চলতি বছরের শুরুর দিকে একটি রাশিয়ান জেট কৃষ্ণ সাগরের উপর পরিচালিত একটি ড্রোনের প্রপেলারে আঘাত করেছে। এর ফলে এটি বিধ্বস্ত হয়েছে। মস্কো এর দায় অস্বীকার করেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com