1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
পশ্চিমা বিশ্ব আমাদের সাহায্য করছে: বিএনপি মহাসচিব - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
র‍্যাব থেকে এসআরবি : নাম পরিবর্তনই কি সমাধান ? চসিক এর অনুপ্রবেশ ও ব্যক্তিগত সম্পত্তির উপরে রাস্তা নির্মাণ অবৈধ দাবী ভূমি মালিকের কক্সবাজার জেলার গোলরক্ষক সাঈদীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে চকরিয়া মানববন্ধন চকবাজারে সিএনজিতে ৩,৯২০ ইয়াবা  চালক আটক, জব্দ অটোরিকশা সোনারগাঁওয়ে দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা অসিত কুমার দাসকে অব্যাহতি পটুয়াখালীতে মাদক ডাকাতিসহ ৯ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আবুল বাসার গ্রেপ্তার ‎​ভুয়া বয়সের সনদ ও শিক্ষাগত যোগ্যতার তথ্য গোপন করে সরকারি চাকরির অভিযোগ: অনুসন্ধানে সত্যতা উন্মোচিত দুমকিতে পায়রা নদীর তীব্র ভাঙন: নিঃস্ব হয়ে গ্রাম ছাড়ছেন বাসিন্দারা গোলখালী ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রশাসক নিয়োগের দাবি ঠাকুরগাঁও (৫০ বিজিবি) নাগরভিটা বিওপির বিজিবি কর্তৃক আসামিসহ মাদক আটক

পশ্চিমা বিশ্ব আমাদের সাহায্য করছে: বিএনপি মহাসচিব

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৩, ৭:১৩ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘একটা কথা সব সময় মনে রাখতে হবে, আমরা একা নই। পশ্চিমা বিশ্ব যারা গণতন্ত্রে বিশ্বাসী, প্রতিশ্রুতিবদ্ধ, তারা আমাদের সাহায্য করছে। এটা অস্বীকার করার উপায় নেই। এই লড়াইয়ে ইতিমধ্যে আমাদের অনেক প্রাণ গেছে, সহস্রাধিক মানুষ বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। ৪৫ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। এতে এটাই প্রমাণ করে যে এ দেশের মানুষ গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য তার সমস্ত ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত।’

আজ রোববার রাজধানীর লেকশোর হোটেলে এক সেমিনারে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা চাইলেন যে, বিনা ভোটারেই তিনি নির্বাচিত হবেন, সেটা তো হবে না। ২০১৪ সালে যেটা পেরেছেন, ২০১৮ সালে যেটা করতে পেরেছেন; ২০২৪ সালে সেই নির্বাচন আপনি করতে পারবেন না। কারণ মানুষ যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, সেটা আর সম্ভব হবে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ‘উনি (প্রধানমন্ত্রী) তো কালকে (শনিবার) বলে দিয়েছেন—যে যা বলো ভাই, আমার সোনার হরিণ চাই। অর্থাৎ যে যাই বলুক, মার্কিন যুক্তরাষ্ট্র যাই বলুক, ইউরোপীয় ইউনিয়ন যাই বলুক, আমরা রাজনৈতিক দলগুলো যাই বলি, ওনার ওই সোনার হরিণ চাই। ক্ষমতায় তাঁকে যেতেই হবে। সংকটটা এই জায়গায়। আজকে প্রধানমন্ত্রী বেআইনিভাবে ক্ষমতা জবরদখল করে, রাষ্ট্রকে ব্যবহার করে জোর করে বসে আছেন। তিনি এবারও একই কায়দায় নির্বাচন করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন।’

ফখরুল বলেন, ‘নির্বাচন তো আমরাও চাই। কিন্তু সেই নির্বাচন এমন হতে হবে, যেখানে জনগণ তাদের অধিকার প্রয়োগ করতে পারবে।’

তিনি আরও বলেন, ‘দেশের মানুষ গণতন্ত্র ফিরিয়ে আনতে সংগ্রাম করছে। আমরা সমস্ত রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে রাস্তায় নেমে গেছি। আমাদের মধ্যে কিছু মানুষ আছেন, যারা সব সময় হতাশায় ভোগেন। আমার বিশ্বাস, মাঠে থাকলে হতাশা আসে না। আমি তো দলের নেতাদের মধ্যে, আমাদের সঙ্গে যারা যুগপৎ সংগ্রাম করছেন, তাদের মধ্যে কোনো হতাশা দেখি না। আমি বিশ্বাস করি, এই সংগ্রামে আমরা জয়লাভ করব। কারণ, আমরা সত্যের পথে আছি, সঠিক পথে আছি।’

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com