1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
আবারো দু'টি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
২০০১ সালের জুনে রাজনৈতিক অপহরণের শিকার: মো. মঞ্জুর হোসেন ঈসার স্মৃতিচারণ, এক মাস সাত দিনের কারাবাস এবং দীর্ঘ মানবাধিকার সংগ্রামের ইতিহাস শতবর্ষের পথচলায় কালিদাস হাটের ঐতিহ্যবাহী বটবৃক্ষ উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত করার নির্দেশনা জেলা প্রশাসকের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ নেতা জাহিদুল মাষ্টারের দলীয় পদ থেকে পদত্যাগ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ভোলায় ইসলামী ছাত্র আন্দোলনের পদযাত্রা টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম ও সততার সাথে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আশুলিয়ায় ১ হাজার লিটার চোলাইমদ উদ্ধার, স্বামী-স্ত্রীসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার এসো আলোর সন্ধানে যুব সংগঠনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত আশুলিয়ায় মাদক ও সন্ত্রাসবিরোধী র‍্যালি, মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান

আবারো দু’টি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৩, ১১:৩৬ পূর্বাহ্ণ

নিউজ ডেস্ক

বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা চতুর্থ দফায় অবরোধ কর্মসূচির প্রথম দিনে গতকাল রোববার রাজধানীতে আরও দু’টি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাসস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণ আনে। এছাড়া গতরাতেও তারা ৭টি বাসে অগ্নিসংযোগ করে।

গতরাতে ‘দি লাইফ সেভিং ফোর্স বাহিনী’র মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান শিকদার বাসসকে এসব তথ্য জানান।

তিনি জানান, রোববার ভোর ৬ টা ৯ মিনিটে পুরান ঢাকার সূত্রাপুর মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়। খবর পেয়ে সূত্রাপুরে ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাসস্থলে পৌছে ৬টা ১৫ মিনিটে আগুন নেভাতে সক্ষম হয়।

এছাড়া গতকাল দুপুর ১ টা ১০ মিনিটে মিরপুর ১০, গোল চত্বর এলাকায় প্রজাপতি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। মিরপুর ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ঘটনাসস্থলে পৌছে আগুন নিভিয়ে ফেলে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বাসসকে জানান, শনিবার রাত ৮ টা থেকে রোববার সকাল ৬ টা পর্যন্ত দুর্বৃত্তরা রাজধানীর বিভিন্ন স্থানে সাতটি বাসে অগ্নিসংযোগ করে।

তিনি জানান, শনিবার রাত ৯ টা ২৭ মিনিটে যাত্রাবাড়ী চৌরাস্তায় অনাবিল পরিবহনের একটি বাসে এবং একই রাত ১২ টায় মিরপুরের রুপনগর থানার সামনে একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এছাড়াও ৫টি বাসে আগুন দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com