1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
আফগানিস্তানের বিপক্ষে ওয়াডে সিরিজেও নিজেদের আধিপত্য বিস্তারে অঙ্গীকারাবদ্ধ বাংলাদেশ ক্রিকেট দল - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
থালা-চামচ বাজিয়ে ইউএনও কার্যালয়ের সামনে শিক্ষকের অভিনব প্রতিবাদ ময়মনসিংহের অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও চেষ্টা বাড়ানোর আহবান ডিসির দুপচাঁচিয়া ইসলামিয়া হাসপাতালের দ্বিতীয় ভবনের উদ্বোধন বাংলাদেশ ন্যাপের উপদেষ্টা আবদুর রহমান আর নেই সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকারের ইন্তেকালে আরজেএফর গভীর শোক বিরলে দুর্গা মন্দিরে সুপেয় পানির ব্যবস্থা করলেন মেয়র প্রার্থী নুর জামাল ফুলবাড়ী ব্যাটালিয়ন কর্তৃক নেশাজাতীয় ট্যাবলেট- যৌন উত্তেজক সিরাপ আটক টঙ্গীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও দলীয় পদ পূর্ণবহালের দাবিতে প্রতিবাদ সভা  ​সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ সংসদ সদস্যের তাৎক্ষণিক হস্তক্ষেপে বিরলে কর্দমাক্ত সড়ক সংস্কার: দুর্ভোগ শেষে স্বস্তিতে এলাকাবাসী

আফগানিস্তানের বিপক্ষে ওয়াডে সিরিজেও নিজেদের আধিপত্য বিস্তারে অঙ্গীকারাবদ্ধ বাংলাদেশ ক্রিকেট দল

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৫ জুলাই, ২০২৩, ১২:২৮ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

৫৪৬ রানের রেকর্ড ব্যবধানে একমাত্র টেস্ট জয়ের পর তারকা স্পিনার রশিদ খানের প্রত্যার্তনে শক্তিশালী হওয়া আফগানিস্তানের বিপক্ষে তিন ওয়াডে সিরিজও নিজেদের আধিপত্য বিস্তারের অঙ্গীকারাবদ্ধ বাংলাদেশ ক্রিকেট দল।

চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে আজ (বুধবার) সিরিজের উদ্বোধনী ম্যাচে জয়ী হয়ে শুরুতেই এগিয়ে যেতে চায় বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বেলা দুইটায় সিরিজের সব ম্যাচই অনুষ্ঠি হবে এ ভেন্যুতে।

আইসিসি ওয়ানডে সুপার লিগে শক্তিশালী একটি দল ছিল আফগানিস্তান। ১৫ ম্যাচের মধ্যে ১১টিতে জয়ী হয়েছে তারা। তবে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে প্রাধান্য বিস্তারের খুব একটা রেকর্ড তাদের নেই। দুই দলের মধ্যে ১১ মোকাবেলায় বাংলাদেশ জিতেছে ৭টিতে, আফগানিস্তান ৪টিতে।

দুই দল গত বছর সর্বশেষ মুখোমুখি হয়েছিল বাংলাদেশের মাটিতে। আফগানিস্তানের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের মুখামুখি হলেও তিন ওয়ানডে সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছিল স্বাগতিক বাংলাদেশ। মূলত বেশ কিছু দিন যাবতই ওয়ানডে ক্রিকেটে নিজ মাঠে বাংলাদেশ অত্যন্ত শক্তিশালী দল। ২০১৫ সালের পর থেকে নিজ মাঠে বাংলাদেশ মাত্র দুটি ওয়ানডে সিরিজ হেরেছে। দু’টিই হেরেছে বিশ^ চ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে। ২০১৬ সালের পর এ বছর ইংলিশদের কাছে পরাজিত হয়েছে টাইগাররা।

আফগানিস্তানের বিপক্ষে চলতি সিরিজটি আইসিসি সুপার লিগের অংশ না হলেও এটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপুর্ন। কাজটি অত্যন্ত কঠিন হলেও সিরিজটি ৩-০ ব্যবধানে জিততে পারলে ওয়ানডেতে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো র‌্যাংকিংয়ের পঞ্চম স্থানে উঠবে বাংলাদেশ। এছাড়া সফরকারী আফগানদের হোয়াইট ওয়াশ করতে পারলে প্রথমবারের মতো একশ রেটিং অর্জন করবে বাংলাদেশ।

যদিও র‌্যাংকিংয়ে উন্নতি করাটা গুরুত্বপুর্ন একইভাবে টিম ম্যানেজমেন্টের জন্য গুরুত্বুপর্ন যতটা সম্ভব খেলোয়াড়দের পরিবর্তন বা রোটেশন করানোটা। তাতে আসন্ন বিশ^কাপের জন্য সেরা কম্বিনেশনটা খুঁজে পাওয়া যায়।

চট্টগ্রামে বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেছেন,‘আমরা কিছু খেলোয়াড়কে খেলার সুযোগ দেওয়ার চেস্টা করছি। এরমানে এই নয় যে,তারা এবং আমরা সাপোটিং স্টাফ জানি আমরা কি করতে চাই। সোজা কথায় খেলোয়াড়দের কোন কোন ক্ষেত্রে কি করতে হবে আমাদের সেটি বুঝতে হবে। ’

বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, আফিফ হোসেন এবং নাইম শেখ।

আফগাস্তিান দল: হাশমতুল্লাহ শাহিদি(অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াহ হাসান, রহমত শাহ, নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, ইকরাম আলিখিল, রশিদ খান, আজমতুল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, আব্দুল রহমান, শহিদুল্লাহ, জিয়া উর রহমান ওয়াদফার নোমান্দ, মোহাম্মদ সালিম সৈয়দ শিরজাদ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com