1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
আগামী সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে : মাহবুব উল আলম হানিফ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারীর পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক জুলাই শহিদদের স্বপ্নের গনতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান নদীভাঙন ও দুর্যোগে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের টেকসই নির্মাণের দাবিতে চর লাঠিমারায় মানববন্ধন উল্লাপাড়ার ধরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪ জন ট্যালেন্টপুল ও ১ জন সাধারণ বৃত্তি লাভ প্রবাসীকে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও চাঁদা দাবির মামলায় নারী গ্রেপ্তার কক্সবাজার পৌর মহিলা দলের পদপ্রার্থীদের উদ্যোগে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত নারীদের মাঝে ত্রাণ বিতরণ নাগরপুরে ইমাম মোয়াজ্জিমদের সাথে মত বিনিময় করলেন এমপি লাভলু ,মেহেন্দিগঞ্জে কাজির হাট এইয়া খাল দখল করে অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলার নির্দেশ প্রতিমন্ত্রী রাজিব আহসানের ডিমলা একতা বাজার ব্রিজসংলগ্ন অবৈধ স্থাপনা অপসারণের দাবিতে মানববন্ধন খোজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুল বৃত্তি পেল হাফসা তাবাসসুম হিয়া

আগামী সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে : মাহবুব উল আলম হানিফ

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১০ জুলাই, ২০২৩, ৪:৫৮ অপরাহ্ণ
গড়াই নদীর ভাঙ্গন পরিদর্শন ও তীর সংরক্ষণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহবুব উল আলম হানিফ

নিউজ ডেস্ক

আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

আজ সোমবার কুষ্টিয়ার হরিপুরে গড়াই নদীর ভাঙ্গন পরিদর্শন ও তীর সংরক্ষণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ২০১৩ সালে যখন সরকার পতনের একদফা আন্দোলনের কর্মসূচি দিয়েছিলেন তারপর থেকে সেই একদফা কর্মসূচি তো আছেই। বিএনপি যতই আন্দোলন করুক লাভ হবে না। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধিনেই অনুষ্ঠিত হবে।

‘আগামী ১২ জুলাই তারুণ্যের সমাবেশ থেকে সরকার পতনের এক দফা আন্দোলন কর্মসূচির ঘোষনা দেয়া হবে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ বক্তব্যের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, এই এক দফার কর্মসূচিতো আমরা বহু দেখেছি। বাংলদেশে আমাদের কুটনৈতিক বিদেশী মেহমানরা আসছেন এইসব বিদেশী কুটনৈতিক মেহমানদের কাছে নিজেদের শো-ডাউনের মাধ্যমে শক্তি ও সাংগঠনিক অবস্থা জাহির করার জন্য তারা ১২ তারিখে একটা কর্মসূচি দিয়ে স্টান্ডবাজী করছেন।

তিনি বলেন, বিএনপির মূল ভরসার জায়গা হচ্ছে বিদেশী ষড়যন্ত্র। কারণ দেশের জনগনের সাথে বিএনপির কোন সম্পর্ক নাই, দেশের জনগনও তাদের পক্ষে নাই। দেশের জনগন যদি পক্ষে না থাকে তাহলে কোন আন্দোলনও সফল হয়না। এই কথা আমরা বহুবার বলেছি, এটা বিএনপিও জানে। জানে বলেই তাদের এখন মূল ভরসার জায়গা বিদেশী ষড়যন্ত্রের ওপরে।

জেলার নদী ভাঙ্গন প্রসঙ্গে হানিফ বলেন, পদ্মা ও গড়াই নদীর ভাঙ্গন প্রতিরোধে স্থায়ী প্রকল্প গ্রহণ করা হচ্ছে। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হানিফ। এসময় কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ, মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিনসহ দলীয় নেতাকর্মী ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com