1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা তৃণমূল বিএনপি ‘র - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রামগঞ্জে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ৩৮ লাখ ৪০ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত হাটহাজারীতে ‘সেভ দ্য হিউম্যানিটি বাংলাদেশ’-এর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ‎বকশীগঞ্জে ছাত্রদলের উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত ও দোয়া রোহিঙ্গা শিশু অপহরণ: মুক্তিপণ দাবিকারী চক্রের মূলহোতা গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামী গ্রেপ্তার মাদক ব্যবসায়ীদের স্থান বিরল-বোচাগঞ্জের মাটিতে হবে না। সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এম, পি। গাজীপুরে বারিতে রিভিউ কর্মশালায় কৃষি বিজ্ঞানীদের সাথে কৃষিমন্ত্রীর মতবিনিময় নাসিক ১নং ওয়ার্ডের কংস নদী সংস্কার ও ড্রেন পরিষ্কার কার্যক্রমের শুভ উদ্বোধন সখীপুরে সিএনজির ধাক্কায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু খুলনা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সাজ্জাদুর রহমান

আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা তৃণমূল বিএনপি ‘র

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৩, ৪:৩৪ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে তৃণমূল বিএনপি।

আজ বুধবার (৮ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে তৃণমূল বিএনপিতে যোগদান অনুষ্ঠানে এ কথা বলেন দলটির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী।

তিনি বলেন, আমরা নির্বাচনে অংশ নিতে চাই। সে অনুযায়ী আমরা প্রস্তুতি নেব। আমরা সব আসনেই প্রার্থী দিতে চাই। তবে নির্বাচন কমিশনকে যে ক্ষমতা দেওয়া হয়েছে সেই ক্ষমতা যেন অক্ষরে অক্ষরে পালন করে। যেন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয় এবং প্রতিটি দল নির্বাচনে অংশ নিতে পারে।

শমসের মবিন বলেন, আমরা আশা করি প্রতিটি নির্বাচনে তৃণমূল বিএনপি থেকে প্রার্থী দিতে পারব। সেই প্রার্থীরা জনগণের ভোট আদায় করে সংসদে বসতে পারে।

অনুষ্ঠানে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী তৃণমূল বিএনপিতে যোগদান করেন।

এসময় শমসের মবিন বলেন, আমি অত্যন্ত গর্বিত যে আপনারা স্বতর্ফুতভাবে আমাদের দলে যোগদান করেছেন। তৃণমূল বিএনপির মূল লক্ষ্য সুস্থ রাজনীতি হবে সুশাসনের ভিত্তি।

এসময় উপস্থিত ছিলেন তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, নির্বাহী চেয়ারপারসন অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদা, সিনিয়র ভাইস চেয়ারপারসন মেজর (অব.) ডা. শেখ হাবিবুর রহমান, ভাইস চেয়ারপারসন ও মিডিয়া উইং চিফ সালাম মাহমুদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com