1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ধ্বংস করছে: জি এম কাদের - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সখীপুরের অনয়া সরকার লোকগীতিতে দেশসেরা হওয়ার স্বীকৃতি স্বরপ প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক গ্রহণ লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব শহীদদের আত্মত্যাগ স্মরণে বাঘায় জুলাই শহীদ দিবস পালন বোয়ালখালীতে লবণ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক; ৮ জনের অবস্থা আশঙ্কাজনক দীঘিনালার মেরুং ইউনিয়নে সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ, সেবা পেলেন ৪৬৭ জন আলীকদমের দুর্গম এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে ‘আনছার আহাম্মদ সমাজ কল্যাণ ফাউন্ডেশন’ গাজীপুরে শতবর্ষের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা শুরু খুলনায় জুলাই শহিদ দিবস পালিত দিনাজপুরের ‎বিরামপুরে জুলাই শহীদ দিবস পালন আড়াইহাজারে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার শুভ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী ও সচিব

আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ধ্বংস করছে: জি এম কাদের

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৩, ৮:৪৭ অপরাহ্ণ
বগুড়ায় শহীদ টিটু মিলনায়তনে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের

নিউজ ডেস্ক

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের মন্তব্য করেছেন-আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ধ্বংস করছে।

তিনি বলেন, জাতীয় পার্টিতে পদ পদবি পাওয়া এখন কোনো বিষয়ই নয়। কারণ মানুষ আমাদের আর গ্রহণ করে না। এরজন্য আওয়ামী লীগ দায়ী। এরাই জাতীয় পার্টির সবচেয়ে বেশি ক্ষতি করেছে। বিএনপিও ক্ষতি করেছে, তবে আওয়ামী লীগ করছে ধ্বংস।

তিনি বলেন, মানুষ আওয়ামী লীগ ও বিএনপির বিকল্প খুঁজছে। তবে বাস্তবতা হচ্ছে জাতীয় পার্টি সেই বিকল্প হতে পারেনি। সাধারণ মানুষের মধ্যে জাতীয় পার্টির জন্য কোনো গ্রহণযোগ্যতা দেখি না। আজ যারাই আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছে, সাধারণ মানুষ তাদেরই ত্রাণকর্তা ভাবছে। যার মধ্যে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়নরাও আছে। তবে আপসোস আমরা সেই ত্রাণকর্তা হতে পারিনি।

রোববার (৩০ জুলাই) দুপুরে বগুড়া পৌরশহরের শহীদ টিটু মিলনায়তনে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বক্তব্য প্রদানকালে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আমরা দালালি করে ক্ষমতায় আসতে চাই না। জাতীয় রাজনীতি এখন সংঘাতময় হয়ে গেছে। সরকার ইচ্ছেমতো সংবিধান বদল করে নির্বাচন ব্যবস্থা কুক্ষিগত করেছে। আমাদের জনগণের কাছে যেতে পদে পদে বাধা দেওয়া হয়েছে। তবে জাতীয় পার্টি এখন থেকে জনগণের রাজনীতি করবে। দলকে যারা বিভ্রান্ত করতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com