1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
আওয়ামী লীগ আয়োজিত সুধী সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাছ লাগালেই নয়, পরিচর্যাও নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান পাটগ্রামে মাদরাসা শিক্ষকের উপর হামলার অভিযোগে, সংবাদ সম্মেলন হালুয়াঘাটে মাদকবিরোধী মোবাইল কোর্ট: ৪ জনের ১ বছরের কারাদণ্ড। শ্যামনগরে কোষ্টগার্ডের অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতাসহ আটক ২ গোয়াইনঘাটের গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ব্রাহ্মণবাড়িয়ায় বেসরকারি বিদ্যালয়ে এনসিসি ব্যাংকের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি ঠাকুরগাঁওয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলন’র সম্মেলন অনুষ্ঠিত; কাজী সরোয়ার সভাপতি, ওয়াহিদুজ্জামান সেক্রেটারী নির্বাচিত সড়ক দুর্ঘটনা বিষয়ক প্রতিবেদনে বর্ষসেরা পুরস্কার পাচ্ছেন দৈনিক ঘোষণার স্টাফ রিপোর্টার মোঃ সজীব

আওয়ামী লীগ আয়োজিত সুধী সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৩, ৪:২৬ অপরাহ্ণ

রাজধানীর কাওলায় আওয়ামী লীগ আয়োজিত সুধী সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি।

শনিবার (১৪ অক্টোবর) বিকেল তিনটার দিকে কাওলার সিভিল এভিয়েশন মাঠে আয়োজিত এই সুধী সমাবেশে যোগ দেন তিনি।

মূলত বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন উপলক্ষে গত শনিবার (৭ অক্টোবর) সুধী সমাবেশ করার কথা ছিল আওয়ামী লীগের। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে সেদিন সমাবেশ না করে কর্মসূচি এক সপ্তাহ পেছানো হয়।

এর আগে আজকের সমাবেশ ঘিরে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজির হতে থাকেন নেতাকর্মীরা। এর মধ্যে ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন শাখা ও ইউনিট থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হয়েছেন কাওলা মাঠে। অনুষ্ঠান শুরুর আগেই জনসভাস্থল নেতাকর্মীতে ভরে যায়।

জনসভায় যোগ দেওয়া নেতাকর্মীরা বলেন, গত সাড়ে ১৪ বছরে বাংলাদেশ আওয়ামী লীগের টানা ক্ষমতায় থাকার সুবাদে গ্রাম থেকে নগর, সবখানেই লেগেছে বদলের ছোঁয়া। যার সুফল পাচ্ছে সবপ্রান্তের মানুষ। এ ধারা অব্যাহত রাখতে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমে নৌকাকে বিজয়ী করার প্রত্যয় জানান নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com