1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
অভিনেত্রী তাসনিয়া ফারিণের বিয়ের গুঞ্জন সত্যি হলো - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বন্দরটিলা মির্জা ম্যানসনের বিস্ফোরণের ঘটনায় রহস্য কাটেনি এখনো , তদন্তের অপেক্ষায় নগরবাসী মুলাদি ফেয়ার ক্লিনিক এর বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ তুলে রাকিব নামে ব্যবসায়ী শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা বন্যাদুর্গত মানুষের পাশে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠন প্রধানমন্ত্রী’র বরিশাল সফর,গোপালগঞ্জে সাধারণ মানুষের ভালোবাসায় শিক্ত প্রধানমন্ত্রীকে বৃষ্টিতে ডুবল কুমিল্লা, নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষা দিতে কেন্দ্রে শিক্ষার্থীরা হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযান: ছাত্রদল নেতাসহ ৩ জনের কারাদণ্ড বৃক্ষরোপণ করেই দায়িত্ব শেষ নয়, পরিচর্যাও নিশ্চিত করতে হবে: গৌরনদীতে প্রধানমন্ত্রী পাঁচবিবিতে বজ্রপাতে এক যুবকের মর্মান্তিক মৃত্যু দীর্ঘদিনের ভোগান্তি তুলে ধরলেন মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ (ভিপি)

অভিনেত্রী তাসনিয়া ফারিণের বিয়ের গুঞ্জন সত্যি হলো

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২৩, ৫:৫৮ অপরাহ্ণ
ছোট পর্দার অভিনেত্রী তাসনিয়া ফারিণ

বিনোদন প্রতিবেদক

ছোট পর্দার অভিনেত্রী তাসনিয়া ফারিণ। নাটক, ওয়েব সিরিজের গণ্ডি পেরিয়ে সিনেমায় নাম লিখিয়েছেন তিনি। ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে পর্দা মাতাচ্ছেন এই অভিনেত্রী। নিজেকে প্রতিনিয়তই ভেঙে গড়ছেন এই তিনি। দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছিল ফারিণ প্রেম করছেন। অবশেষ নিজেই জানিয়ে দিলেন বিয়ে করেছেন।

এ প্রসঙ্গে সোমবার (১৪ আগস্ট) ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ফারিণ। এতে বিয়ের খবর জানালেন তিনি।

স্ট্যাটাসে তাসনিয়া ফারিণ লিখেছেন, তার স্বামীর নাম শেখ রেজওয়ান। গত ১১ আগস্ট ঘরোয়া আয়োজনে তাদের আকদ অনুষ্ঠিত হয়েছে। সবকিছুই দ্রুত আয়োজন করা হয়েছে। কারণ তার স্বামী বর্তমানে দেশের বাহিরে কাজের কারণে ব্যস্ত রয়েছেন। সাড়ে আট বছরের বন্ধুত্ব, ভালোবাসা, একত্রে থাকা। আমরা অবশেষে বিষয়টি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করতে পেরেছি চলতি বছরের ১১ আগস্ট।

অন্যদিকে তার স্বামীর উদ্দেশে ফারিণ লিখেছেন, ‘লম্বা সময়, কিন্তু তুমি এখনো আমার হৃদয়কে সেই প্রথমদিনের গতিতেই রেখেছো। আমি আমার শান্তি খুঁজে পেয়েছি তোমার মাঝে। আমরা বাইরের কোলাহলমুক্ত আমাদের নিজস্ব অভয়ারণ্য তৈরি করেছি। আমরা ভালোবাসার সম্পর্কে জড়িয়েছিলাম যখন আমি কলেজে পড়ছি। তখনো আমি ক্যামেরার সামনেও দাঁড়াইনি। তুমি সবসময়ই আমার পাশে ছায়ার মতো ছিলে। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের জীবনে অনেক পরিবর্তন আসলেও গতি একই ছিল। যার কারণে আমাদের সম্পর্ক খুবই গোপন ছিল। সত্যি বলতে এটা অনেক সুন্দর ছিল। আমাদের কৈশোরের প্রেম অবশেষে প্রাপ্য সমাপ্তি পেল।

স্ট্যাটাসে ফারিণ নিজেকে ভাগ্যবতী উল্লেখ করে নায়িকা বলেন, ‘আমার কাছে এখনো অবিশ্বাস্য লাগছে, আমি একজন স্বামী পেয়েছি। আমার মনে হচ্ছে, আমি সবচেয়ে ভাগ্যবতী মেয়ে। শেখ রেজওয়ান, ধন্যবাদ আমাকে বিয়ে করার জন্য। আমি তোমাকে ভালোবাসি, এবং সারাজীবন তোমাকেই লালন করবো।’

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com