1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
অবশেষে সিনেমাই ছেড়ে দিলেন পূজা হেগড়ে! - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
“বেড়িবাঁধের দুটি ভাঙ্গন অংশ মেরামত”পেকুয়ায় পানিবন্ধি ৭ হাজার পরিবার পেল শুকনো খাবার গাজীপুরে পোল্ট্রি ফিড-ফিস ফিড পণ্যে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতে আট লক্ষ টাকা জরিমানা বর্ষা শুরু হলেও ডিএনডির অভ্যন্তরীণ খাল অপরিষ্কার, পানিবন্দি হওয়ার শঙ্কায় লাখো মানুষ সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা জলঢাকায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, বেহাল গ্রামীণ সড়ক রামগঞ্জে স্বেচ্ছাশ্রমে পানিয়ালা–কামাররোড সড়কের বড় গর্ত সংস্কার ‎নিয়ামতপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা  ‎দেওয়ানগঞ্জে ইউএনওর পরিদর্শনে অনিয়ম, পদত্যাগ করলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরলে বিরোলিয়া এর মোড়ক উন্মোচন ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনের লক্ষ্যে বিশেষ কাউন্সিলিং

অবশেষে সিনেমাই ছেড়ে দিলেন পূজা হেগড়ে!

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৫ জুলাই, ২০২৩, ১:৩৫ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক

ভারতের দক্ষিণী ও বলিউডি জনপ্রিয় অভিনেত্রী পূজা হেগড়ে শেষমেষ সিনেমাই ছেড়ে দিয়েছেন বলে ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে। দক্ষিণী তামিল চলচ্চিত্র জগৎ মাতিয়ে সাম্প্রতিক বছরগুলোতে নিয়মিতই তাকে দেখা যাচ্ছিল বলিউড সিনেমায়। কিছুদিন আগেই বলিউড ভাইজান সালমান খানের সঙ্গে ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে দেখা মিলেছে তার। প্রেক্ষাগৃহে মুক্তির পর এটি ওটিটি প্লাটফর্মেও মুক্তি পেয়েছে। এর বাইরে একাধিক বলিউড ও দক্ষিণী কাজ নিয়ে ব্যস্ত ছিলেন পূজা। এমন সময়েই এলো তার সিনেমা ছেড়ে দেওয়ার ঘোষণা!

অন্যদিকে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল দক্ষিণের জনপ্রিয় নায়ক মহেশ এর সঙ্গে পূজাকে আবারও একসঙ্গে দেখতে পাওয়া যাবে। ‘গুন্টুর কারম’ নামের এই ছবিটির শুটিংও শুরু করেছিলেন তারা। তবে এরইমাঝে ঘটলো নতুন এক বিপত্তি! এই ছবির সেট থেকে বেরিয়ে গেলেন পূজা। ঠিক কী কারণে তিনি ছবিটি শুরুর পরও বেরিয়ে গেলেন তা নিয়ে এখনও মুখ খোলেননি কেউ। তবে শোনা যাচ্ছে, নির্মাতার সঙ্গে পূজার মন কষাকষি এবং অপ্রিয় ঘটনার জন্ম হয়েছে। এছাড়াও বিভিন্ন অজুহাতে ছবিটির শুটিংয়েও বিলম্ব করছিলেন নির্মাতা ত্রিভিকারম শ্রীনিবাস।

এদিকে জানা গেছে, ‘গুন্টুর কারম’ ছাড়াও একাধিক ছবির সিডিউল দিয়ে রেখেছিলেন পূজা। চলতি মাস থেকে ডিসেম্বর অবধি দম ফেলার ফুসরত নেই পূজা’র। সব মিলিয়ে ‘গুন্টুর কারম’ নির্মাতার ওপর বিরক্ত হয়েই এটি ছেড়ে দিয়েছেন পূজা। তবে পূজা সরে যাওয়ার পরপরই তার জায়গায় অভিনেত্রী শ্রীলীলাকে কাস্ট করেছেন শ্রীনিবাস।

পূজা সিনেমাটি ছেড়ে দেওয়ার পর জানা গেছে, এটির চিত্রনাট্যেও নাকি বদল এনেছেন নির্মাতা। যদিও ছবি শুরুর মাঝ পথে বের হয়ে যাওয়া কখনোই পছন্দ করেন না পূজা। সেই জায়গা থেকে অনেকেই ধারণা করছেন, প্রযোজক – নির্মাতার সঙ্গে মধুর রফাদফা করতে ব্যর্থ হয়ে এটি ছাড়তে বাধ্য হয়েছেন এই তারকা নায়িকা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com