1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
অপু বিশ্বাসের 'লাল শাড়ি' ঈদে আসছে - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সখীপুরের অনয়া সরকার লোকগীতিতে দেশসেরা হওয়ার স্বীকৃতি স্বরপ প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক গ্রহণ লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব শহীদদের আত্মত্যাগ স্মরণে বাঘায় জুলাই শহীদ দিবস পালন বোয়ালখালীতে লবণ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক; ৮ জনের অবস্থা আশঙ্কাজনক দীঘিনালার মেরুং ইউনিয়নে সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ, সেবা পেলেন ৪৬৭ জন আলীকদমের দুর্গম এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে ‘আনছার আহাম্মদ সমাজ কল্যাণ ফাউন্ডেশন’ গাজীপুরে শতবর্ষের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা শুরু খুলনায় জুলাই শহিদ দিবস পালিত দিনাজপুরের ‎বিরামপুরে জুলাই শহীদ দিবস পালন আড়াইহাজারে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার শুভ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী ও সচিব

অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’ ঈদে আসছে

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৭ জুন, ২০২৩, ১০:১৮ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক

বাংলা চলচ্চিত্রের চিত্রনায়িকা অপু বিশ্বাস এক যুগেরও বেশি সময়ে ১০০টি সিনেমায় অভিনয় করেছেন। একটা সময় ছিল যখন ঈদের সিনেমা মানেই অপু-শাকিব জুটির সিনেমা। দীর্ঘদিন পর দর্শক তাদের প্রিয় নায়িকাকে আবারও ঈদে দেখতে পাবেন। তবে নায়িকা রুপের পাশাপাশি এবার তিনি প্রযোজক হিসেবেও আলোচনায় থাকবেন। কারণ সরকারি অনুদানের ‘লাল শাড়ি’ সিনেমাটি আসছে ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

তানভীর আহমেদ সিডনীর কাহিনি ও সংলাপে সিনেমাটি নির্মাণ করছেন বন্ধন বিশ্বাস।

আগামী সোমবার সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেয়া হবে বলে জানান এই ঢালিউড কুইন। সেন্সর ছাড়পত্র হাতে পেলেই দেয়া হবে আনুষ্ঠানিক ঘোষণা।

‘লাল শাড়ি’ তৈরি হয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্প নিয়ে। প্রধান চরিত্রে অভিনয়ও করছেন অপু বিশ্বাস ও চিত্রনায়ক সাইমন সাদিক। সিনেমা নিয়ে বন্ধন বিশ্বাস বলেন, লাল শাড়ি আমাদের দেশের তাঁতি জনগোষ্ঠীর গল্প। বাংলাদেশের শাড়ি একসময় দেশের বাইরে সমাদৃত ছিল। আমরা জামদানির হারানো ঐতিহ্য তুলে ধরেছি এ সিনেমায়। দারুণ একটি কাজ হয়েছে!

অপু-সাইমন ছাড়াও ‘লাল শাড়ি’ সিনেমায় আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, দিলরুবা দোয়েল, রাশেদুজ্জামান অপু, শাহেদ আলী প্রমুখ। এ সিনেমার সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন ইমন সাহা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com